রবির রাশি পরিবর্তন
রবির কারকতা কালপুরুষের অঙ্গ বিভাগে রাশিচক্রের ৫ ঘরের অধিপতি রবি { সিংহ রাশি } অগ্নি উৎপাদন স্থির শক্তি নিয়ে গঠিত রবি হচ্ছে মুল বা প্রধান গ্রহ । রবি থেকে অন্যান্য গ্রহর সৃষ্টি । সৌর জগতের সমস্ত যা কিছু সবই রবির সৃষ্টি । যদি সূর্য না থাকত তাহলে পৃথিবী কোন প্রাণীর অতিত্বই থাকত না । সূর্যের আকর্ষণীয় শক্তি অন্যান্য গ্রহ কে নিয়ন্ত্রিত করে । জ্যোতিষ শাস্ত্র মতে রবি পিতা বা পিতৃ কারক গ্রহ । পশু রাজা সিংহ রবির তেজ সিংহের বিক্রম তাই ঘর টিকে সিংহের স্বরুপ ব্যাখ্যা করা হয়েছে । পূর্ব দিকের অধিপতি , সাত্ত্বিক ভাব , রাজা , সমাজের অধিপতি , শ্রেষ্ঠ ব্যক্তি ,অহংকার , উচ্চ অধিকারী পূর্ণ সত্যের পক্ষে , উচ্চাকঙ্খা , প্রতিভা , গঠন শৈলী , ইচ্ছে শক্তি ,সৃষ্টি মেধা , যশ খ্যাতি সন্মান বোধ , উদ্ভাবনী শক্তি বা ক্ষমতা , উত্তাপ , বিজ্ঞানের স্বরুপ , সরকার , শাসক , জীবনীর কারক ।